ফের বোমাতঙ্ক কিশানগঞ্জ আদালতে
কিশানগঞ্জ, ১৩ এপ্রিল (হি.স.): সোমবার সকালে কিশানগঞ্জ জেলা আদালতের ইমেলে আদালত ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তার পরেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় গোটা আদালত চত্বর। এই নিয়ে গত কয়েক মাসের মধ্যে তৃতীয়বার একই ধরণের হুমকি আসায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্
ফের বোমাতঙ্ক কিশানগঞ্জ আদালতে


কিশানগঞ্জ, ১৩ এপ্রিল (হি.স.): সোমবার সকালে কিশানগঞ্জ জেলা আদালতের ইমেলে আদালত ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তার পরেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় গোটা আদালত চত্বর। এই নিয়ে গত কয়েক মাসের মধ্যে তৃতীয়বার একই ধরণের হুমকি আসায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। এদিন বিশাল পুলিশ বাহিনী দ্রুত আদালত চত্বরে পৌঁছে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে তল্লাশি চালায় আদালতের প্রতিটি কোণায়। যদিও তল্লাশি অভিযানে কোনও সন্দেহজনক সামগ্রী পাওয়া যায়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এদিনের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বারবার বোমাতঙ্কের জেরে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। তাঁদের দাবি, নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা প্রয়োজন, যাতে বারবার এমন আতঙ্কের পরিবেশে কাজ করতে না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande