
নদিয়া, ১৩ এপ্রিল, (হি.স.): অবশেষে মনোনয়ন প্রত্যাহার করে প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে নিলেন কৃষ্ণনগর উত্তরের বিক্ষুব্ধ প্রার্থী চঞ্চল বিশ্বাস। বিজেপির ঘোষিত প্রার্থী পছন্দ না হওয়ায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস। সোমবার তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ কয়েকজন কার্যকর্তার অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানান চঞ্চল বিশ্বাস।
তারকনাথ চট্টোপাধ্যায় এর নাম ঘোষণা হওয়ার পর থেকে দলের অন্তরে ক্ষোভ সৃষ্টি হয়। দলীয় কার্যালয় তালা দিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখায় বিজেপির একাংশ। প্রার্থী পছন্দ না হওয়ায় অবশেষে বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন। মিটিয়ে নিলেন মনোমালিন্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত