ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের প্রতিনিধি দলের সফরে তৎপরতা
কলকাতা, ১৩ এপ্রিল, (হি.স.): ৩ দিনের সফরের প্রথমদিনেই অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের প্রতিনিধি দল। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে এদিন আলিপুরদুয়ারে যাবেন তাঁরা। দুপুর
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের প্রতিনিধি দলের সফরে তৎপরতা


কলকাতা, ১৩ এপ্রিল, (হি.স.): ৩ দিনের সফরের প্রথমদিনেই অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের প্রতিনিধি দল। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে এদিন আলিপুরদুয়ারে যাবেন তাঁরা। দুপুর থেকে শুরু হয়েছে তার পূর্ণ প্রস্তুতি।

সূত্রের খবর, এ দিন বিকেলে ভোটারদের সচেতনতা বাড়াতে কী কী কর্মসূচি নেওয়া যেতে পারে, তা নিয়ে বৈঠকে বসার কথা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আসছে কমিশনের আরও একটি দল। সেই দল মঙ্গলবার (১৪ এপ্রিল) আলিপুরদুয়ার থেকে কোচবিহারে যাবে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা তাঁদের।

সূত্রের খবর, ১৫ এপ্রিল জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কর্মসূচি রয়েছে কমিশনের প্রতিনিধি দলের। ১৬ এপ্রিল কালিম্পং থেকে ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে বৈঠক করবেন তাঁরা। ১৭ এপ্রিল দার্জিলিং থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande