কেশপুরে সাংসদ দেবের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী, উন্নয়ন ইস্যুতে চড়ল রাজনৈতিক তরজা
কেশপুর, ১৩ এপ্রিল (হি. স.) : নির্বাচনের মুখে কেশপুরের রাজনীতিতে নতুন চমক তৈরি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। সোমবার প্রচারে গিয়ে তিনি ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর (অভিনেতা দেব) ভাই বিক্রম অধিকারীর বাড়িতে পৌঁছে যান এবং এলাকার উন্নয়
কেশপুরে নির্বাচনী প্রচার


কেশপুর, ১৩ এপ্রিল (হি. স.) : নির্বাচনের মুখে কেশপুরের রাজনীতিতে নতুন চমক তৈরি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। সোমবার প্রচারে গিয়ে তিনি ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর (অভিনেতা দেব) ভাই বিক্রম অধিকারীর বাড়িতে পৌঁছে যান এবং এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন।জানা যায়, কেশপুর ব্লকের মহিষদা গ্রামের বাসিন্দা বিক্রম অধিকারী দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় বাড়িতে বসবাস করছেন। অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও তিনি সরকারি আবাস যোজনা বা অন্যান্য সুযোগ-সুবিধা পাননি। এদিন তাঁর বাড়ির অবস্থার কথা সামনে এনে বিজেপি প্রার্থী দাবি করেন, সাংসদের নিজের গ্রামেই যদি উন্নয়ন না পৌঁছায়, তবে সাধারণ মানুষের অবস্থা কী, তা সহজেই অনুমেয়।শুভেন্দু সামন্ত আশ্বাস দেন, রাজ্যে পরিবর্তন হলে প্রথমেই বিক্রম অধিকারীর জন্য পাকা বাড়ি, রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করা হবে। অন্যদিকে বিক্রম অধিকারী জানান, বহু প্রতিশ্রুতি মিললেও এখনও পর্যন্ত কোনও সুবিধা পাননি।যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে কেশপুরে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande