রতুয়ায় বিজেপির মহিলা জনসংযোগ কর্মসূচি, ভাতা ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি
রতুয়া, ১৩ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন মজবুত করতে মহিলা জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হল। সোমবার পুখুরিয়া মোড় এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বহু মহিলা সমর্থক। মালতিপুর বিধানসভ
মহিলা শক্তি প্রদর্শন


রতুয়া, ১৩ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন মজবুত করতে মহিলা জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হল। সোমবার পুখুরিয়া মোড় এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বহু মহিলা সমর্থক। মালতিপুর বিধানসভা কেন্দ্র থেকেও বেশ কিছু মহিলা এই অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গেছে।কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব দাবি করেন, রাজ্যজুড়ে মহিলারা নানাভাবে নিপীড়ন ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন তাঁরা। উপস্থিত মহিলাদের সামনে দলের নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়।বিজেপি নেতৃত্ব জানায়, ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক তিন হাজার টাকা ভাতা চালু করা হবে এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। এছাড়াও মহিলাদের স্বনির্ভর করতে একাধিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানানো হয়।এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটের আগে মহিলা ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে বিজেপি। কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলাদের উপস্থিতি নিয়ে আশাবাদী দলীয় নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande