গুরুগ্রামের নির্ভানা কান্ট্রি সোসাইটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত বাসিন্দারা
গুরুগ্রাম, ১৩ এপ্রিল ( হি. স.) : সপ্তাহের প্রথম দিনেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল গুরুগ্রাম। সোমবার নির্ভানা কান্ট্রি সোসাইটির পাশে একটি খালি জমিতে পড়ে থাকা আবর্জনার স্তূপে এই আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্
গুরুগ্রামের নির্ভানা কান্ট্রি সোসাইটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড


গুরুগ্রাম, ১৩ এপ্রিল ( হি. স.) : সপ্তাহের প্রথম দিনেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল গুরুগ্রাম। সোমবার নির্ভানা কান্ট্রি সোসাইটির পাশে একটি খালি জমিতে পড়ে থাকা আবর্জনার স্তূপে এই আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকল কর্মীদের ধর্মঘট চলায় আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সের একটি দলও বিশেষ সহযোগিতা করে। কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখে পার্শ্ববর্তী আবাসনগুলির বাসিন্দারা ভয়ে তাঁদের ফ্ল্যাটের জানলা-দরজা বন্ধ করে দেন। আগুন যাতে আবাসন পর্যন্ত পৌঁছাতে না পারে, সেদিকে নজর রেখেছিলেন দমকল কর্মীরা।

সাব-ফায়ার অফিসার নরেশের মতে, আগুন নেভানো এবং তা ছড়িয়ে পড়া রোধ করা ছিল বিশাল বড় চ্যালেঞ্জ। দাহ্য বস্তু এবং জঞ্জালের কারণে আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছিল। তবে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande