জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): দেশজুড়ে সোমবার শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ দিবস পালন করা হচ্ছে। ১৯১৯ সালের ১৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে দমন মূলক আইন, রাওলাট আইনের প্রতিবাদে এক জমায়েতে নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত গুলিবর্
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): দেশজুড়ে সোমবার শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ দিবস পালন করা হচ্ছে। ১৯১৯ সালের ১৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে দমন মূলক আইন, রাওলাট আইনের প্রতিবাদে এক জমায়েতে নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত গুলিবর্ষণ করা হয়। প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের প্রদত্ত নাইট হুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন।

১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যাঁরা প্রয়াত হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, এই দিনে আমরা জালিয়ানওয়ালা বাগের বীর শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। তাঁদের আত্মত্যাগ আমাদের জনগণের অদম্য চেতনার এক শক্তিশালী স্মারক। তাঁদের প্রদর্শিত সাহস ও অটল সংকল্প ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা, ন্যায়বিচার ও মর্যাদার মূল্যবোধ রক্ষায় উদ্বুদ্ধ করে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande