
পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল ( হি. স.) : নির্বাচনী প্রচার অভিযানের মধ্যেই কেশিয়াড়ি বিধানসভা এলাকায় নিজেদের সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে তুলল বিজেপি। দলের প্রার্থী ভদ্র হেমব্রমের উপস্থিতিতে রবিবার রাতে এবং সোমবার সকালে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে কয়েকশো মানুষ বিজেপিতে যোগদান করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই যোগদান কর্মসূচিতে ‘আদিবাসী নেগা চারি কুর্মি সমাজ’-এর বহু সদস্য বিজেপির ঝান্ডা হাতে তুলে নেন। এর ফলে ওই এলাকায় গেরুয়া শিবিরের আধিপত্য আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। প্রার্থী অবিনাশ মাহাতোর নেতৃত্বে অসিত মাহাতো, করুণাময় মাহাতো, বিবেকানন্দ মাহাতো, ক্ষিতীশ মাহাতো-সহ প্রায় ১৫০টি পরিবার এই যোগদান কর্মসূচিতে অংশ নেয়।
কেশিয়াড়ি বিধানসভার বালিভাসা বুথের বুড়িমালা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম এবং মন্ডল সভাপতি সনাতন মাণ্ডি। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি