ইন্দাসে প্রচারে এসেও সাহসপুরে দেখা দিলেন না মিঠুন, ‘মহাগুরু’কে না পেয়ে ক্ষোভ সমর্থকদের
ইন্দাস, ১৩ এপ্রিল (হি. স.):-ভোটের আগে প্রচারে এসে প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত সাহসপুরে দেখা দিলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার সমর্থনে প্রচারে এসে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছ
ইন্দাসে প্রচারে এসেও সাহসপুরে দেখা দিলেন না মিঠুন, ‘মহাগুরু’কে না পেয়ে ক্ষোভ সমর্থকদের


ইন্দাস, ১৩ এপ্রিল (হি. স.):-ভোটের আগে প্রচারে এসে প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত সাহসপুরে দেখা দিলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার সমর্থনে প্রচারে এসে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়ায় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে।

​নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন ইন্দাসের আকুই ও সাহসপুর—এই দুই জায়গাতেই তাঁর রোড শো করার কথা ছিল। আকুইয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামার পর হুডখোলা গাড়িতে প্রচারে অংশ নেন মিঠুন চক্রবর্তী। সেখানে বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে দীর্ঘক্ষণ জনসংযোগ সারেন তিনি।

​তবে স্থানীয়দের অভিযোগ, সাহসপুরে পৌঁছেও গাড়ি থেকে নামেননি তিনি। অথচ সকাল থেকেই হাজার হাজার মানুষ প্রিয় অভিনেতাকে দেখার জন্য তপ্ত রোদ উপেক্ষা করে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও প্রিয় তারকার দেখা না মেলায় ভিড়ের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

​পরিস্থিতি সামাল দিতে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা জানান, প্রবল গরম ও শারীরিক অসুস্থতার কারণে সাহসপুরে নামা সম্ভব হয়নি। তবে এই ব্যাখ্যাতেও সমর্থকদের একাংশের ক্ষোভ প্রশমিত হয়নি। নির্বাচনের মুখে খোদ ‘মহাগুরু’কে ঘিরে এই অনভিপ্রেত ঘটনায় স্থানীয় স্তরে বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande