কাঁকসায় জনসভা থেকে উন্নয়নের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের
বীরভূম, ১৩ এপ্রিল (হি.স.): কাঁকসার রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে সোমবার জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমি মানুষ দেখি। মা, বোনেরা তোমাদের জন্য লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। বিজেপির মতো ভাঁওতা দিই না। দুয়ারে সরকার করব ব
কাঁকসায় জনসভা থেকে উন্নয়নের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের


বীরভূম, ১৩ এপ্রিল (হি.স.): কাঁকসার রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে সোমবার জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমি মানুষ দেখি। মা, বোনেরা তোমাদের জন্য লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। বিজেপির মতো ভাঁওতা দিই না। দুয়ারে সরকার করব বলেছিলাম, স্বাস্থ্যসাথী বলেছিলাম আগের বার, করেছি। ঐক্যশ্রী, মেধাশ্রী, পথশ্রী, রূপশ্রী, বিনা পয়সায় স্কুলের জুতো, জামা, বইপত্র পাচ্ছে। বিয়েতে অসুবিধা হলেও রূপশ্রী পাচ্ছে। এক বার আমি বীরভূম থেকে পানাগড় যাচ্ছিলাম। আউশগ্রামের রাস্তার ধারে কিছু বাচ্চা রাস্তায় দাঁড়িয়েছিল। কারও পায়ে জুতো নেই। তখনই ফোন করে শিক্ষামন্ত্রীকে বললাম, সব বাচ্চাকে জুতো, জামা দেওয়া হবে। ব্যাগ দেওয়া হবে। বাচ্চারা আমায় শিখিয়েছিল।

মমতা বলেন, ইভিএম খারাপ হয়ে গেলে নতুন মেশিন না আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ভোট হয়ে গেলে পাহারা দিতে হবে। কেউ চা দিল খেয়ে নিলেন, অজ্ঞান হয়ে গেলেন, তার পরে হয়ে গেল। বিজেপি ছক্কা মারল। এটা রাজনৈতিক যুদ্ধ। আমি যোদ্ধা হলে, মা-বোনেরা সহযোদ্ধা আর ভাইয়েরা পাহারাদার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande