নির্বাচনের আগে মোথাবাড়ি ফের উত্তপ্ত, এনআইএ অভিযানে গ্রেফতার তিন
মালদা, ১৩ এপ্রিল (হি. স.):- নির্বাচনের প্রাক্কালে আবারও শিরোনামে উঠে এল মালদার মোথাবাড়ি। এসআইআর হাঙ্গামার ঘটনায় তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আরও তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফের এক গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা ছ
মোথাবাড়ি গ্রেফতার


মালদা, ১৩ এপ্রিল (হি. স.):- নির্বাচনের প্রাক্কালে আবারও শিরোনামে উঠে এল মালদার মোথাবাড়ি। এসআইআর হাঙ্গামার ঘটনায় তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আরও তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফের এক গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা ছাত্র পরিষদের সভাপতি এবং আইএনটিইউসি-র এক নেতা।সোমবার মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য প্রতাপপুরের বাসিন্দা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী (বাবু), জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ শেখ এবং আইএনটিইউসি নেতা শাহাদাত হোসেনকে। পরে সায়েম চৌধুরীকে ছেড়ে দেওয়া হলেও বাকি দু’জনকে গ্রেফতার করা হয়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই গ্রেফতারির পেছনে রয়েছে। একই অভিযোগ তুলেছেন আইএসএফ নেতৃত্বও।সোমবার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম জানান, এনআইএ একটি স্বাধীন সংস্থা এবং তারা নিজস্ব তদন্ত করছে। অন্যদিকে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক নীলাঞ্জন দাস কটাক্ষ করে বলেন, তৃণমূল ও কংগ্রেস উভয়েই এই ঘটনায় জড়িত এবং এখন একে অপরের উপর দোষ চাপাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande