ডিএমকে মানেই বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও লুট : নিতিন নবীন
আরানথাঙ্গি, ১৩ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রচারে ডিএমকে-র তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর অভিযোগ, ডিএমকে মানেই বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও লুট। সোমবার তামিলনাড়ুর আরানথাঙ্গিতে এক নির্বাচনী জনসভায় ন
নিতিন নবীন


আরানথাঙ্গি, ১৩ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রচারে ডিএমকে-র তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর অভিযোগ, ডিএমকে মানেই বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও লুট। সোমবার তামিলনাড়ুর আরানথাঙ্গিতে এক নির্বাচনী জনসভায় নিতিন বলেন, ডিএমকে মানে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং লুটপাট। আমার বিশ্বাস, তামিলনাড়ুর জনগণ এই নির্বাচনে নিজেদের ভোট দিয়ে ডিএমকে-কে ক্ষমতাচ্যুত করবে। তাঁরা প্রতিশ্রুতি অনুযায়ী ৩৫ লক্ষ মানুষকে কর্মসংস্থান এবং এলপিজি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

নিতিন নবীন আরও বলেন, ডিএমকে ভগবান মুরুগান থেকে দীপম পর্যন্ত তামিলনাড়ুর ইতিহাসকে অপমান করেছে। এছাড়াও, তারা আমাদের যুবসমাজকে নেশার দিকে ঠেলে দিয়েছে। এই বাবা-ছেলে জুটি আমাদের অতীত ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। এখানে দুর্নীতির পাশাপাশি খুনের ঘটনা ঘটছে এবং এটিও আমাদের ব্যথিত করে। তিরুপারানকুন্দ্রমে দীপম প্রথা বন্ধ করার জন্য এখানকার সরকার যেভাবে কাজ করেছে, তা লক্ষ লক্ষ সনাতনীর প্রতি একটি অপমান। এখানকার মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলের কাছ থেকে এই অপমানের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে।

নিতিন বলেন, তামিলনাড়ুতে বিষাক্ত মদ পান করে ৬৮ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, অথচ এখানকার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করারও সময় পাননি। এমন সরকারকে জনগণের দ্বারা অবশ্যই শাস্তি দেওয়া উচিত। নিতিন এও বলেন, দুর্নীতির দিক থেকে তামিলনাড়ু সরকার দেশে এক নম্বরে রয়েছে। তারা আরও উন্নত হওয়ার চেয়ে আরও দুর্নীতিগ্রস্ত হতে চায়। বিগত পাঁচ বছরে ডিএমকে সরকার ১০ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণের টাকার হিসাব তাদের কাছে চাওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande