‘আলফা (আই)-প্রধান পরেশ বরুয়ার বাড়িতে গুলিবৰ্ষণ হয়নি, আতশবাজির শব্দ’, স্পষ্টীকরণ আসাম পুলিশের
ডিব্রুগড় (অসম), ১৩ এপ্রিল (হি.স.) : ‘আলফা (আই)-প্রধান পরেশ বরুয়ার বাড়িতে কোনও গুলিবৰ্ষণ হয়নি। যে শব্দ শোনা গিয়েছিল তা আতশবাজির শব্দ’, স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছেন ডিব্রুগড়ের পুলিশ সুপার। রবিবার মধ্যরাত প্রায় ১২টা নাগাদ চাবুয়ার জেরাইগাঁওয়ে ‘আলফা (আ
আলফা (আই)-প্রধান পরেশ বরুয়া (ইনসেটে)-র বাড়ি


ডিব্রুগড় (অসম), ১৩ এপ্রিল (হি.স.) : ‘আলফা (আই)-প্রধান পরেশ বরুয়ার বাড়িতে কোনও গুলিবৰ্ষণ হয়নি। যে শব্দ শোনা গিয়েছিল তা আতশবাজির শব্দ’, স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছেন ডিব্রুগড়ের পুলিশ সুপার।

রবিবার মধ্যরাত প্রায় ১২টা নাগাদ চাবুয়ার জেরাইগাঁওয়ে ‘আলফা (আই)-প্রধান পরেশ বরুয়ার ছোট ভাই মিশন বরুয়ার বাড়িতে অজ্ঞাতপরিচয় কোনও দুর্বৃত্ত গুলিচালনা করেছে বলে দাবি করা হয়েছিল। মিশনদের দাবি, রাত প্রায় ১২:১০টা নাগাদ দু রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকালের দিকে গুলি-হামলার খবর সম্পূর্ণভাবে খণ্ডন করে রাজ্য পুলিশ স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছে, জেরাইগাঁওয়ে আলফা (আই)-প্রধান পরেশ বরুয়ার বাসভবনে কোনও ধরনের গুলিচালনার ঘটনা সংঘটিত হয় ঘটেনি।

পুলিশের বক্তব্য, মধ্যরাত প্রায় ১২টা ৪ মিনিট এবং ১২টা ৫ মিনিটে যে শব্দ শোনা গিয়েছিল, তা গুলির আওয়াজ ছিল না, উদযাপিত জন্মদিনে ফাটানো আতশবাজির শব্দ ছিল। আতশবাজি পোড়ানোর একটি ভিডিও প্রকাশ করে পুলিশ বলেছে, আতশবাজিগুলো পরেশ বরুয়ার বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে ফাটানো হয়েছিল। যার ফলে এলাকায় বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande