আরও একটি দেহ উদ্ধার, মথুরায় নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ১৪
মথুরা, ১৩ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে নৌকাডুবির ঘটনায় আরও একটি দেহ উদ্ধার হল সোমবার। এই নিয়ে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। গত ১০ এপ্রিল মথুরায় নৌকাডুবির ঘটনাটি ঘটে। সেই থেকে তল্লাশি অভিযান চলছে। রবিবার পর্যন্ত
আরও একটি দেহ উদ্ধার, মথুরায় নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ১৪


মথুরা, ১৩ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে নৌকাডুবির ঘটনায় আরও একটি দেহ উদ্ধার হল সোমবার। এই নিয়ে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। গত ১০ এপ্রিল মথুরায় নৌকাডুবির ঘটনাটি ঘটে। সেই থেকে তল্লাশি অভিযান চলছে। রবিবার পর্যন্ত উদ্ধার হয়েছিল ১৩টি দেহ। আর সোমবার এক মহিলার দেহ উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, মথুরার স্বামী ঘাট থেকে আরও এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবার মরদেহটি শনাক্ত করেছে। শুক্রবার ঘটে যাওয়া ঘটনার পর থেকে নিখোঁজ ৬ জনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে; বাকি এখনও দু'জনের সন্ধান চলছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande