বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শীর্ষ অগ্রাধিকার কৃষকদের কল্যাণ : নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সর্বোচ্চ অগ্রাধিকার হলো কৃষকদের কল্যাণ। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নমো অ্যাপের মাধ্যমে ‘মেরা বুথ সবসে মজবুত সংবাদ’ কর্মসূচির আওতায় তামিলনাড়ুর দলীয় কর্মীদের সঙ্গে মত
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সর্বোচ্চ অগ্রাধিকার হলো কৃষকদের কল্যাণ। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নমো অ্যাপের মাধ্যমে ‘মেরা বুথ সবসে মজবুত সংবাদ’ কর্মসূচির আওতায় তামিলনাড়ুর দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী মোদী।

সেই সময় তিনি বলেন, তামিলনাড়ুর মানুষের মধ্যে একটি নতুন আবহ তৈরি হচ্ছে এবং তাঁরা রাজ্যে পরিবর্তনের আশায় বিজেপি ও এনডিএ-র দিকে তাকিয়ে আছেন। মোদী উল্লেখ করেছেন, কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে রেল, মহাসড়ক, বন্দর এবং বিমানবন্দর সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়েছে এবং সেগুলির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, মধ্যবিত্তের স্বপ্ন পূরণের দিকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande