নববর্ষের আগমনীতে শিলিগুড়িতে জমজমাট ফল বাজার, বাড়ছে ক্রেতার ভিড়
শিলিগুড়ি, ১৩ এপ্রিল (হি. স.) : বাংলা নববর্ষের প্রাক্কালে শিলিগুড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর মাত্র একদিন পরেই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি। সেই উপলক্ষে শহরের বিভিন্ন বাজারে উপচে পড়ছে মানুষের ভিড়। বিশেষ করে বিধান মার্কে
পয়লা বৈশাখ


শিলিগুড়ি, ১৩ এপ্রিল (হি. স.) : বাংলা নববর্ষের প্রাক্কালে শিলিগুড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর মাত্র একদিন পরেই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি। সেই উপলক্ষে শহরের বিভিন্ন বাজারে উপচে পড়ছে মানুষের ভিড়। বিশেষ করে বিধান মার্কেট সহ একাধিক এলাকায় কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ।নববর্ষের দিনে লক্ষ্মী-গণেশের পূজার প্রচলন থাকায় ইতিমধ্যেই বাজারে বিভিন্ন আকারের লক্ষ্মী-গণেশের প্রতিমা বিক্রি শুরু হয়েছে। গোষ্ঠ পাল মূর্তি সংলগ্ন এলাকায় ছোট, মাঝারি ও বড় মাপের প্রতিমা বিক্রি করতে দেখা যাচ্ছে বিক্রেতাদের।এর পাশাপাশি ফলের বাজারেও বেড়েছে ভিড়। নববর্ষ উপলক্ষে আম, তরমুজ, ডাবসহ নানা ফলের চাহিদা বাড়তে শুরু করেছে। ক্রেতাদের আনাগোনা বাড়ায় বিক্রেতাদের মুখেও ফুটেছে হাসি। তাঁদের আশা, উৎসব ঘিরে এবারও ভালো ব্যবসা হবে।সব মিলিয়ে, বাংলা নববর্ষকে কেন্দ্র করে শিলিগুড়ির বাজারে এখন উৎসবের রঙ লেগেছে। কেনাকাটার ব্যস্ততা ও মানুষের উচ্ছ্বাসে শহরজুড়ে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিস্থিতি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande