অসমীয়া জনজীবনে নতুন আশার বার্তা নিয়ে আসবে রঙালি বিহু : দিলীপ
পাহাড় ও সমতলের সর্বস্তরের মানুষকে রঙালি বিহুর আন্তরিক শুভেচ্ছা বিজেপির অসম প্রদেশ সভাপতির গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : বিদায় ১৪৩২। শেষপ্রান্তে চৈত্ৰ, আসছে ১৪৩৩ বাংলা। নববর্ষ বৈশাখ মাস অসমীয়াদের কাছে শুধু একটি ঋতু নয়, এটি তাঁদের জীবনরেখা এবং আশ
বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া (ফাইল ফটো)


পাহাড় ও সমতলের সর্বস্তরের মানুষকে রঙালি বিহুর আন্তরিক শুভেচ্ছা বিজেপির অসম প্রদেশ সভাপতির

গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : বিদায় ১৪৩২। শেষপ্রান্তে চৈত্ৰ, আসছে ১৪৩৩ বাংলা। নববর্ষ বৈশাখ মাস অসমীয়াদের কাছে শুধু একটি ঋতু নয়, এটি তাঁদের জীবনরেখা এবং আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই মাসে অসমীয়ারা আনন্দ-উৎসবের মাধ্যমে নববর্ষ ও রঙালি বিহু উদযাপন করেন।

প্ৰাণের রঙালি বিহু এবং অসমীয়া নববর্ষ উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া জাতি-জনগোষ্ঠী, ধর্ম, বর্ণ, ভাষা ও সম্প্রদায় নির্বিশেষে অসমের পাহাড় ও সমতলের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা-বাৰ্তায় দিলীপ শইকিয়া বলেন, রঙালির মতোই রঙিন হয়ে উঠুক সকল অসমবাসীর মন। প্রিয় বিহু আমাদের সাতপুরুষের ঐতিহ্যের বন্ধনকে আরও দৃঢ় করে সমাজে সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

অসমীয়া নববর্ষ উপলক্ষ্যে রাজ্যের মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি আগামীর প্রতিটি দিন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে ভরে উঠুক, এই প্রার্থনাও ঈশ্বরের কাছে করেছেন দিলীপ শইকিয়া।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande