তামুলপুরের গোরেশ্বরচকে অটো-ইকো মুখোমুখি, হত এক, আহত ১১, সংকটজনক দুই
তামুলপুর (অসম), ১৩ এপ্রিল (হি.স.) : তামুলপুর জেলার অন্তৰ্গত গোরেশ্বরচকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং ১১ জন আহত হয়েছেন। একটি যাত্রীবাহী অটোরিকশা এবং ইকো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সংঘটিত দুর্ঘটনায় ৪০ বছর বয়সি জনৈক মহেশ বড়োর মৃত্যু হয়েছ
সড়ক দুৰ্ঘটনা_প্ৰতিনিধিত্বমূলক


তামুলপুর (অসম), ১৩ এপ্রিল (হি.স.) : তামুলপুর জেলার অন্তৰ্গত গোরেশ্বরচকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং ১১ জন আহত হয়েছেন। একটি যাত্রীবাহী অটোরিকশা এবং ইকো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সংঘটিত দুর্ঘটনায় ৪০ বছর বয়সি জনৈক মহেশ বড়োর মৃত্যু হয়েছে।

ঘটনাটি আজ সোমবার সকাল প্রায় ছয়টার দিকে সংঘটিত হয়েছে। জানা গেছে, রঙিয়া থেকে তামুলপুরের দিকে আগত এএস ২৮ সি ৪৬৬৭ নম্বরের যাত্রীবাহী অটোর সঙ্গে ভুটানের দিক থেকে থেকে রঙিয়াগামী এএস ১৩ আর ৭৩৭০ নম্বরের ইকো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে তামুলপুর মহকুমা অসামরিক হাসপাতাল পাঠান।

হাসপাতালে ইকো ভ্যানের যাত্রী মহেশ বড়োকে মৃত বলে ঘোষণা করে বাকি আহতদের চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande