বিচারকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, (হি.স.): নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে হবে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তাঁদের অনুমতি ছাড়া কোনও অবস্থাতেই বিচারকদের নিরাপত্তা প্রত্যাহার করা যাবে না। মামলার
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৩ এপ্রিল, (হি.স.): নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে হবে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তাঁদের অনুমতি ছাড়া কোনও অবস্থাতেই বিচারকদের নিরাপত্তা প্রত্যাহার করা যাবে না।

মামলার শুনানিতে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ”জুডিশিয়ল অফিসারদের ভুল হতেই পারে, কিন্তু ব্যক্তিগত লক্ষ্য করা উচিৎ নয়।” এমনকী রাজ্য ও নির্বাচন কমিশন, দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে ভোটাররা যে পিষ্ট হচ্ছেন তাও মন্তব্য করে আদালত।

এদিকে, মালদাকাণ্ডে তদন্তের অন্তর্বতী রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই ঘটনায় ইতিমধ্যে একাধিকজন গ্রেফতার হয়েছে। তার মধ্যে রয়েছে আইএসএফ, কংগ্রেস নেতা। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, অভিযুক্তদের রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি শুধু কাগজে-কলমে যেন সীমাবদ্ধ না থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande