বৈধ পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করার মামলায় হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, (হি.স.): বৈধ পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করার দাবি জানিয়ে একটি মামলায় সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে শীর্ষ আদালত। সোমবার বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে, এই অভিযোগ নিয়ে আবেদনকারীকে ট্রাইব্যুনালের কাছেই দ্বার
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৩ এপ্রিল, (হি.স.): বৈধ পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করার দাবি জানিয়ে একটি মামলায় সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে শীর্ষ আদালত। সোমবার বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে, এই অভিযোগ নিয়ে আবেদনকারীকে ট্রাইব্যুনালের কাছেই দ্বারস্থ হতে হবে। মামলার শুনানিতে ট্রাইব্যুনালের উপরে ভরসা রেখে শীর্ষ আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানেই আবেদনকারীকে যেতে হবে। অভিযোগের বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সোমবার এই পর্যবেক্ষণ করেন।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় আবেদনকারীরা চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। অভিযোগ উঠেছে, এমন অনেক নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যাদের বৈধ ভারতীয় পাসপোর্ট রয়েছে। আবেদনকারীর পক্ষের আইনজীবীরা সওয়াল করেন যে, পাসপোর্ট বৈধ জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হয়। তা সত্ত্বেও কেন সেইসব ভোটারদের নাম ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বা যৌক্তিক অসংগতির তালিকায় ফেলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি শিবজ্ঞানম স্বয়ং একটি বড় পর্যবেক্ষণ করেন যে, অনেক ক্ষেত্রে নাম বাদ দেওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ দর্শানো হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande