মিনাখাঁর মঞ্চে কেন্দ্রকে তোপ, এসআইআর ইস্যুতে বিজেপিকে নিশানা বাবুল সুপ্রিয়র
মিনাখাঁ, ১৩ এপ্রিল (হি. স.): এসআইআর ইস্যুকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। সোমবার উত্তর ২৪ পরগণার বসিরহাটের মিনাখাঁ বিধানসভা এলাকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুচিখোলা এলাকায় তৃণমূল কংগ্
বাবুল সুপ্রিয়


মিনাখাঁ, ১৩ এপ্রিল (হি. স.): এসআইআর ইস্যুকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। সোমবার উত্তর ২৪ পরগণার বসিরহাটের মিনাখাঁ বিধানসভা এলাকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মুচিখোলা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ঊষা রানী মণ্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভা কার্যত রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে।সভামঞ্চ থেকে বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, এসআইআর ইস্যুকে ইচ্ছাকৃতভাবে বড় করে দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, প্রশাসনিক স্বচ্ছতার আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও কৃষকদের সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষের নজর ঘোরাতেই এ ধরনের ইস্যু সামনে আনা হচ্ছে। পাশাপাশি ভোটারদের সতর্ক থাকার বার্তাও দেন তিনি।সভায় উপস্থিত তৃণমূল প্রার্থী ঊষা রানী মণ্ডল এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি জানান, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও নদীবাঁধ রক্ষাই তাঁর অগ্রাধিকার। জেলা পরিষদের নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল সংগঠনকে বুথ স্তর পর্যন্ত মজবুত করার উপর জোর দেন।সব মিলিয়ে, মিনাখাঁর এই সভা কেন্দ্র-রাজ্য রাজনৈতিক সংঘাতের স্পষ্ট প্রতিচ্ছবি হয়ে ওঠে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande