লখনউতে সংসদ খেল মহাকুম্ভের উদ্বোধন রাজনাথ সিং-এর
লখনউ, ১৩ এপ্রিল (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার সকালে নিজের সংসদীয় এলাকা লখনউতে ‘সংসদ খেল মহাকুম্ভ’-এর উদ্বোধন করেন। লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংসদ খেল মহাকুম্ভের এটি তৃ
লখনউতে সংসদ খেল মহাকুম্ভের উদ্বোধন রাজনাথ সিং-এর


লখনউ, ১৩ এপ্রিল (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার সকালে নিজের সংসদীয় এলাকা লখনউতে ‘সংসদ খেল মহাকুম্ভ’-এর উদ্বোধন করেন। লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংসদ খেল মহাকুম্ভের এটি তৃতীয় সংস্করণ।

এই মহাকুম্ভে অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, কবাডি, বাস্কেটবল, হকি এবং বক্সিংয়ের মতো বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি মল্লখাম্ব, কালারিপায়াত্তু এবং যোগব্যায়ামের মতো ঐতিহ্যবাহী ক্রীড়া প্রদর্শিত হবে। প্রায় ২৪০০ জন খেলোয়াড় এই ইভেন্টে তাঁদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাবেন। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই ক্রীড়া উৎসব চলবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, এখন গ্রামের কাছাকাছিও আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নত মানের মাঠ, আধুনিক স্টেডিয়াম এবং অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এখানে উত্তর প্রদেশেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্রীড়া প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন। লখনউয়ের ক্রীড়া কেন্দ্রগুলিরও দ্রুত সম্প্রসারণ ঘটছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande