দক্ষিণ কলকাতায় নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, শান্তি বজায় রাখতে কমিশনের আট দফা নির্দেশিকা
কলকাতা, ১৩ এপ্রিল ( হি. স.) : আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কলকাতা জেলা জুড়ে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আট দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার আলিপুরের সার
রণবীর কুমার সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ১৩ এপ্রিল ( হি. স.) : আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কলকাতা জেলা জুড়ে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আট দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক (দক্ষিণ কলকাতা) রণধীর কুমার জানান, জেলার অন্তর্গত চারটি বিধানসভা কেন্দ্রেই এবার কড়া নজরদারি চালানো হবে।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে জানান, যে কোনও অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্য়েই বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ ৬টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং চিহ্নিত দুষ্কৃতীদের গ্রেফতার করা শুরু হয়েছে।

​প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট ৪,৭৭৪টি পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। এছাড়া, ১০৯৩টি বুথকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সিআরপিএফ সূত্রে জানানো হয়েছে, এফএসটি ও এসএসটি টিমের তল্লাশিতে জেলায় এখনও পর্যন্ত ৮ কোটি ৯৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

​উল্লেখ্য, বহুতল আবাসনের ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবং তাঁদের সুবিধার্থে সাউথ সিটি ও আশা কো-অপারেটিভে বিশেষ বুথ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে, নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande