সল্টলেকে আইন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু
কলকাতা, ১৩ এপ্রিল (হি.স.): সল্টলেকে সোমবার সকালে আইন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকালে উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান অন্যরা। প্রথম বর্ষের এক পড়ুয়াকে পড়ে থাকতে দেখে দ্র
সল্টলেকে আইন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু


কলকাতা, ১৩ এপ্রিল (হি.স.): সল্টলেকে সোমবার সকালে আইন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকালে উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান অন্যরা। প্রথম বর্ষের এক পড়ুয়াকে পড়ে থাকতে দেখে দ্রুত তাঁরা উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দেহটি ময়না তদন্তে পাঠানো হবে। পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়ার বাড়ি কেরলে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ। মৃত্যুর নেপথ্যে কোনও অবসাদ, অশান্তি, সম্পর্কের টানাপোড়েন বা অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ তদন্ত নেমে প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই ছাত্র আত্মহত্যা করে থাকতে পারেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তারা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ক্যাম্পাসের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ক্যাম্পাসের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ বিধানগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে পুলিশ ওই ক্যাম্পাসের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে তাদের বিধাননগর দক্ষিণ থানায় আসতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত পড়ুয়ার সহপাঠীদেরও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande