আসন্ন গ্রীষ্মে যাত্রীদের ভিড় সামাল দিতে মালদা টাউন ও আসানসোল রুটে একগুচ্ছ বিশেষ ট্রেন
কলকাতা, ১৩ এপ্রিল ( হি. স.) : আসন্ন গ্রীষ্মকালীন ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মালদা টাউন–উধনা এবং আসানসোল–সবরমতী বিজি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ​রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০৯০৬৩ উধনা–মালদা টাউন স্পেশাল
আসন্ন গ্রীষ্মে যাত্রীদের ভিড় সামাল দিতে মালদা টাউন ও আসানসোল রুটে একগুচ্ছ বিশেষ ট্রেন


কলকাতা, ১৩ এপ্রিল ( হি. স.) : আসন্ন গ্রীষ্মকালীন ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মালদা টাউন–উধনা এবং আসানসোল–সবরমতী বিজি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

​রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০৯০৬৩ উধনা–মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৫.০৪.২০২৬ ও ২২.০৪.২০২৬ তারিখে উধনা থেকে রাত ২০:১৫ মিনিটে ছেড়ে তৃতীয় দিন সকাল ১১:৩০ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে। ফেরার পথে ০৯০৬৪ মালদা টাউন–উধনা স্পেশাল ১৭.০৪.২০২৬ ও ২৪.০৪.২০২৬ তারিখে মালদা টাউন থেকে বিকেল ১৭:৩৫ মিনিটে ছেড়ে তৃতীয় দিন সকাল ১০:০০ মিনিটে উধনায় পৌঁছাবে। যাতায়াতের পথে পূর্ব রেলের অধীনে ট্রেনটি নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে।

​পাশাপাশি, ০৯০১৩ উধনা–মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৭.০৪.২০২৬ ও ২৪.০৪.২০২৬ তারিখে উধনা থেকে দুপুর ১৪:৩০ মিনিটে ছেড়ে তৃতীয় দিন ভোর ০৫:১০ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে। ০৯০১৪ মালদা টাউন–উধনা স্পেশাল ট্রেনটি ১৯.০৪.২০২৬ ও ২৬.০৪.২০২৬ তারিখে মালদা টাউন থেকে সকাল ০৮:১০ মিনিটে ছেড়ে পরদিন রাত ২৩:৪৫ মিনিটে উধনায় পৌঁছাবে। এই ট্রেনটিও নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে। এই ট্রেনে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা—উভয়ই থাকবে।

​অন্যদিকে, ০৯৪৩৫ সবরমতী বিজি–আসানসোল স্পেশাল ট্রেনটি ১৭.০৪.২০২৬ ও ২৪.০৪.২০২৬ তারিখে সবরমতী বিজি থেকে রাত ২২:৫৫ মিনিটে ছেড়ে তৃতীয় দিন দুপুর ১৩:১৫ মিনিটে আসানসোলে পৌঁছাবে। ফেরার পথে ০৯৪৩৬ আসানসোল–সবরমতী বিজি স্পেশাল ট্রেনটি ১৯.০৪.২০২৬ ও ২৬.০৪.২০২৬ তারিখে আসানসোল থেকে বিকেল ১৬:১০ মিনিটে ছেড়ে তৃতীয় দিন সকাল ০৭:১৫ মিনিটে সবরমতী বিজি-তে পৌঁছাবে। এই ট্রেনেও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে।

​রেল সূত্রে উল্লেখ করা হয়েছে, উপরোক্ত বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং শুরুর তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande