
কলকাতা, ১৩ এপ্রিল, (হি.স.): রোহিঙ্গাদের আশ্রয়স্থলকে ‘শূকরশালার’ সঙ্গে তুলনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার তিনি এরকম একটি আশ্রয়স্থলের ছবি যুক্ত করে এক্সবার্তায় লিখেছেন, “একটি রোহিঙ্গা শূকরশালার ছবি, যা সকল বাঙালি হিন্দুর জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। তারা তাদের শুধু ঐ অঙ্গটি দিয়েই ভারত দখল করার পরিকল্পনা করছে।
আমার এক মোল্লার কথা মনে পড়ছে, তিনি বলেছিলেন, “হ্যারা ফাটাইব এটম বম, আমরা ফাটামু জনসংখ্যার বম। আপনেরা যতগুলি পারেন সন্তান নেন। আমি ত এগারটা নিসি”!
এদিন অপর একটি এক্সবার্তায় তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এসি কোচে পাথর ছোড়ার আরও একটি ঘটনা। আমি দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে কথা বলে আসছি। বিশেষ করে মহিলাদের উপর অ্যাসিড হামলার ক্ষেত্রে। সরকার কি শুনবে?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত