
হুগলি, ১৩ এপ্রিল (হি.স.): বীরভূমে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। একটি লরির সঙ্গে গাড়িটির ধাক্কায় কেন্দ্রীয় বাহিনীর তিনজন ও চালক সহ আহত চারজন। সোমবার ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে ১৯নং জাতীয় সড়কের গুরাপ থানা এলাকায়। আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠায় পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল। ভোটের কাজেই বীরভূমে যাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িতে ধাক্কা মারে। তাতেই তিনজন জওয়ান-সহ ৪ জন আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ