গুজরাটে তীব্র গরমের পূর্বাভাস, হিমাচলে ফের বৃষ্টির সম্ভাবনা
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): গুজরাট ও ওড়িশায় তীব্র অস্বস্তিকর গরমের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও অত্যধিক গরম পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ, উপকূ
আইএমডি


নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): গুজরাট ও ওড়িশায় তীব্র অস্বস্তিকর গরমের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও অত্যধিক গরম পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, গুজরাট, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, আগামী দুই দিন উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা হাওয়া। ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে আরও জানিয়েছে, হিমাচল প্রদেশে ১৬ এপ্রিল থেকে আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১৭ ও ১৮ এপ্রিল হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande