
কলকাতা, ১৩ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে সব দলেরই প্রচার চলছে পুরোদমে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি কবিতা লিখে পোস্ট করেছেন। তাতে লেখা, স্বৈরাচারী তোমার এবার বিদায় নেবার পালা। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন,
মায়ের আছে আশীর্বাদ, আছে মাটির প্রতি টান
মানুষ আর বাংলা ভূমির আমরা রাখব মান।
অপশক্তি, বিভেদ থেকে আমরা করব মুক্তি
মানুষেরই ভালোবাসা এটাই মোদের শক্তি।
স্বৈরাচারী তোমার এবার বিদায় নেবার পালা
যতই করো চক্রান্ত, আবার জিতবে বাংলা।
বাংলার সকল নাগরিককে জানাই শুভেচ্ছা, জয় জোহার, সৎ শ্রী আকাল, নমস্তে, জয় জিনেন্দ্র, জয় হিন্দ, জয় বাংলা!
উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, এই কবিতার মাধ্যমে মমতা একদিকে যেমন বাংলার প্রতি তৃণমূলের দায়বদ্ধতার বিষয় উল্লেখ করেছেন। একইসঙ্গে নাম না করে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ