ধেমাজির জোনাইয়ে সংঘটিত দুর্ঘটনায় হত ঝাড়খণ্ডের বাসিন্দা
ধেমাজি (অসম), ১৪ এপ্রিল (হি.স.) : ধেমাজি জেলার অন্তর্গত জোনাইয়ের চন্দ্রপুর এলাকায় ৫১৫ নম্বর জাতীয় সড়কে আজ মঙ্গলবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে ঝাড়খণ্ডের বাসিন্দা গাড়ি চালক বছর ২৫-এর সনু যাদব
দুর্ঘটনা_প্রতিনিধিত্বমূলক চিত্র


ধেমাজি (অসম), ১৪ এপ্রিল (হি.স.) : ধেমাজি জেলার অন্তর্গত জোনাইয়ের চন্দ্রপুর এলাকায় ৫১৫ নম্বর জাতীয় সড়কে আজ মঙ্গলবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে ঝাড়খণ্ডের বাসিন্দা গাড়ি চালক বছর ২৫-এর সনু যাদব বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, জোনাইয়ে কালুওয়ালা কোম্পানির অধীনে চার লেনবিশিষ্ট জাতীয় সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি এক্সক্যাভ্যাটর ট্রেলারে তোলার সময় হঠাৎ উল্টে পড়ে যায়। এর ফলে এক্সকাভেটরের ভেতরে উপবিষ্ট চালক সনু ট্রেলারের নীচে চাপা পড়ে যান। ট্রেলারের চাপায় ঘটনাস্থলেই মারা যান সনু যাদব।

ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশের দল। তাঁরা সনুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande