
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন দাখিল পর্ব সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১,৪৬৩টি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে ১৫টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এক বিবৃতিতে এই বিষয়ে জানিয়েছেন। তিনি আরও বলেন, ১৫টি মনোনয়নপত্র প্রত্যাহার হওয়ার পর ১৪৪৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় দফার যে জেলাগুলির জন্য এই মনোনয়নপত্র জমা পড়েছে, সেগুলি হলো- নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত