নয়ডায় অশান্তির ঘটনায় ধৃত ৩৫০, পুলিশি তদন্ত জারি
নয়ডা, ১৪ এপ্রিল (হি.স.): আবার নতুন করে উত্তপ্ত নয়ডা। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর ৮০-তে নতুন করে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আহুজা
নয়ডায় অশান্তির ঘটনায় ধৃত ৩৫০, পুলিশি তদন্ত জারি


নয়ডা, ১৪ এপ্রিল (হি.স.): আবার নতুন করে উত্তপ্ত নয়ডা। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর ৮০-তে নতুন করে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আহুজা কারখানার কর্মীরা মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন। তাঁদের অনেকের দাবি, সরকার যে পরিমাণ বেতন বৃদ্ধির কথা বলেছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন।

এদিকে, গতকালের অশান্তির ঘটনায় ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত সিপি (আইন ও শৃঙ্খলা) রাজীব নারায়ণ মিশ্র বলেছেন, আমরা ৩৫০ জনকে গ্রেফতার করেছি। কেউ কেউ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করছিল, গুজব ছড়াচ্ছিল এবং মিথ্যা তথ্য দিচ্ছিল। কেউ কেউ হোয়াটসঅ্যাপ এবং টুইটারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। এর সংবেদনশীলতা বিবেচনা করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল প্রমাণ রয়েছে এবং যারা কোনও ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল, হাইওয়ে অবরোধ করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande