দিল্লিতে পৌঁছল নতুন রূপের এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমান
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.) : এয়ার ইন্ডিয়ার প্রথম সংস্কার করা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান সোমবার গভীর রাতে দিল্লিতে এসে পৌঁছেছে। টাটা গোষ্ঠীর এই উড়ান সংস্থা তাদের বিমান আধুনিকীকরণে বড় পদক্ষেপ নিল। মঙ্গলবার বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই বি
দিল্লিতে পৌঁছল নতুন রূপের এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমান


নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.) : এয়ার ইন্ডিয়ার প্রথম সংস্কার করা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান সোমবার গভীর রাতে দিল্লিতে এসে পৌঁছেছে। টাটা গোষ্ঠীর এই উড়ান সংস্থা তাদের বিমান আধুনিকীকরণে বড় পদক্ষেপ নিল।

মঙ্গলবার বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের সান বার্নার্ডিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। এতে আধুনিক বসার ব্যবস্থা, উন্নত ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা এবং প্রিমিয়াম ইকোনমি কেবিন যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগে ২৭টি ড্রিমলাইনার ও ১৩টি বোয়িং ৭৭৭ বিমানের সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিল এই উড়ান সংস্থা। যদিও ভূ-রাজনৈতিক–সহ একাধিক কারণে এটির বাস্তবায়নে কিছুটা দেরি হয়।

এয়ার ইন্ডিয়ার এই আধুনিক বিমানগুলি ইউরোপ, আমেরিকা ও সুদূর প্রাচ্যে দীর্ঘ যাত্রাপথে পরিষেবা দেবে। সংস্থার মতে, এটির মাধ্যমে সূচনা হলো যাত্রীদের জন্য আরও উন্নত ও আধুনিক উড়ান পরিষেবার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande