জেলার দাবিতে জোর, জয়ী হলে আরামবাগকে জেলা করার আশ্বাস মিতা বাগের
হুগলি , ১৪ এপ্রিল (হি.স.) : নির্বাচনী প্রচারে বড় প্রতিশ্রুতি দিলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। জয়ী হলে আরামবাগকে পৃথক জেলা ঘোষণার দাবি জোরদার করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে মিতা বা
ভোট প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ


হুগলি , ১৪ এপ্রিল (হি.স.) : নির্বাচনী প্রচারে বড় প্রতিশ্রুতি দিলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। জয়ী হলে আরামবাগকে পৃথক জেলা ঘোষণার দাবি জোরদার করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে মিতা বাগ বলেন, দীর্ঘদিন ধরেই প্রশাসনিক দিক থেকে বঞ্চিত আরামবাগ। জেলার মর্যাদা পেলে প্রশাসনিক পরিষেবা দ্রুত ও সহজ হবে এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছবে আরও সহজে। তিনি আরও জানান, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট ও কর্মসংস্থানের উন্নয়ন তাঁর অগ্রাধিকার। পাশাপাশি আরামবাগকে স্বয়ংসম্পূর্ণ প্রশাসনিক কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের মতে, এটি শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি। যদিও তৃণমূল সমর্থকদের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আরামবাগের সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। নির্বাচনের আগে ‘জেলা ঘোষণা’ ইস্যু যে আরামবাগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা স্পষ্ট।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande