আরামবাগের বাতানলে ঐতিহ্যবাহী শিবের গাজন, ভক্তদের উপচে পড়া ভিড়
হুগলি , ১৫ এপ্রিল (হি.স.) : চৈত্র সংক্রান্তি উপলক্ষে আরামবাগের বাতানলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শিবের গাজন উৎসব। মঙ্গলবার সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়ে কার্যত মেলা প্রাঙ্গণে পরিণত হয় গোটা এলাকা। কয়েক হাজার ভক্ত শিবের আরাধনায় মগ্ন হয়ে বিভিন্
বাতানলে শিবের গাজন


হুগলি , ১৫ এপ্রিল (হি.স.) : চৈত্র সংক্রান্তি উপলক্ষে আরামবাগের বাতানলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শিবের গাজন উৎসব। মঙ্গলবার সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়ে কার্যত মেলা প্রাঙ্গণে পরিণত হয় গোটা এলাকা।

কয়েক হাজার ভক্ত শিবের আরাধনায় মগ্ন হয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন। দণ্ডি কাটা, শরীরী কষ্ট সহ্য করে ভক্তির প্রকাশ—গাজনের চিরাচরিত রীতিও দেখা যায় এদিন। ঢাকের বাদ্যি ও শিবের নামসংকীর্তনে মুখর হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়দের দাবি, বহু বছর ধরে চলে আসা এই গাজন উৎসব আরামবাগের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। উৎসবকে কেন্দ্র করে অস্থায়ী দোকান, খেলনা ও খাবারের স্টল বসে, যা সব বয়সের মানুষের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। মোতায়েন ছিল পুলিশ বাহিনীও। ভক্তি, আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধনে বাতানলের শিবের গাজন এ বছরও বিশেষ তাৎপর্য বহন করল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande