আম্বেদকর জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা। মঙ্গলবার সকালে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্ব
আম্বেদকর জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের


নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা। মঙ্গলবার সকালে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে সংসদ চত্বরে প্রেরণা স্থলে ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় মন্ত্রীরা আম্বেদকর জয়ন্তীতে শ্রদ্ধা জানান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কে হাসিখুশি মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়। বেশ কিছু সময়ে তাঁদের মধ্যে কথা হয়। উল্লেখ্য, আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য নেতারা সংসদ চত্বরের প্রেরণা স্থলে ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande