বাংলায় বাবরি মসজিদ হবে না: অমিত শাহ
মালদা, ১৪ এপ্রিল (হি.স.): মালদার মানিকচকে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপির সরকার গঠন হতে চলেছে - বাংলার বুকে বাবরি মসজিদ তৈরি হবে না। দিদি নিজের দলবল আর হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে এখানে বাবরি মসজিদ বানাতে চাইছেন
অমিত শাহ


মালদা, ১৪ এপ্রিল (হি.স.): মালদার মানিকচকে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপির সরকার গঠন হতে চলেছে - বাংলার বুকে বাবরি মসজিদ তৈরি হবে না। দিদি নিজের দলবল আর হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে এখানে বাবরি মসজিদ বানাতে চাইছেন। দিদি কান খুলে শুনে রাখুন, বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, আমরা বাবরি মসজিদ বানাতে দেব না। হুমায়ুন কবীর কান খুলে শুনে নিন, এখানে কোনও বাবরি মসজিদ তৈরি হবে না।

মানিকচকের সভা থেকে অনুপ্রবেশ নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, উত্তরবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতকে অনুপ্রবেশমুক্ত করতে হবে। নির্বাচন কমিশন এসআইআর-এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের বের করার চেষ্টা করছে। ৪ মে-র পরে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে বার করে দেওয়া হবে।

মানিকচকে অমিত শাহ বলেন, মালদার আম সমগ্র ভারতে বিখ্যাত। এখান থেকে গুজরাট প্রায় ৫ হাজার কিলোমিটার দূর, কিন্তু সেই গুজরাটেও মালদার আম বিক্রি হয়। সেই আম বাজারে নামতেই বিক্রি হয়ে যায়। কিন্তু সেই আম সংরক্ষণের জন্য 'দিদি' কোনও হিমঘর তৈরি করেনি। বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রতিটি মণ্ডলে একটি করে হিমঘর হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande