কলকাতার আয়কর ভবনে মহাসমারোহে পালিত বাবাসাহেব আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : ভারতের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল কলকাতার আয়কর ভবনে। এই বিশেষ দিনে সংবিধান প্রণেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছিলেন আয়কর দফতরের আধি
আয়কর ভবনে


কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : ভারতের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল কলকাতার আয়কর ভবনে। এই বিশেষ দিনে সংবিধান প্রণেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছিলেন আয়কর দফতরের আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানের শুরুতে বাবাসাহেবের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন ‘আইটি সেবা’ ওয়েস্ট বেঙ্গল ইউনিটের সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার, সহ-সভাপতি অনুপম মজুমদার-সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তব্য রাখতে গিয়ে সুদীপ মজুমদার বলেন, “ডঃ আম্বেদকর কেবলমাত্র একজন প্রখ্যাত আইনজ্ঞ ছিলেন না; তিনি ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং মানবাধিকারের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সমতার বার্তা বহন করে চলেছে।” অন্যদিকে, অনুপম মজুমদার তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন যে, এই ধরনের অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং আম্বেদকরের দর্শনকে দৈনন্দিন জীবনে এবং কর্মক্ষেত্রে বাস্তবায়িত করার অঙ্গীকার গ্রহণ করাটাই আজকের দিনের প্রকৃত উদ্দেশ্য।এদিনের অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই বাবাসাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একটি বৈষম্যহীন, সমতাভিত্তিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তোলার শপথ গ্রহণের মধ্য দিয়ে আয়কর ভবনের এই স্মরণ সভাটি সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande