বিজেপির উদ্যোগে গোঘাটে বি . আর . আম্বেদকরের জন্মজয়ন্তী পালন
হুগলি,১৪ এপ্রিল (হি.স.): গোঘাটে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সংবিধান প্রণেতা বি . আর . আম্বেদকরের জন্মজয়ন্তী। মঙ্গলবার গোঘাট মণ্ডল ৪-এর দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী প্রশান্ত অধিকারী ও মণ
গোঘাট বিজেপির উদ্যোগে আম্বেদকর জন্মদিন পালন


হুগলি,১৪ এপ্রিল (হি.স.): গোঘাটে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সংবিধান প্রণেতা বি . আর . আম্বেদকরের জন্মজয়ন্তী। মঙ্গলবার গোঘাট মণ্ডল ৪-এর দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী প্রশান্ত অধিকারী ও মণ্ডল সভাপতি রাজু রানা সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানের সূচনায় আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা আম্বেদকরের জীবনাদর্শ ও সংবিধান প্রণয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন ও সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠায় আম্বেদকরের চিন্তাধারা আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শকে সামনে রেখেই দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিজেপির একাধিক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণভাবেই সমগ্র কর্মসূচি সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande