
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এন্টালির বিজেপি প্রার্থী মঙ্গলবার সকালে ধাপা এলাকায় প্রচারে যান। অভিযোগ, তিনি সেখানে প্রচার শুরু করা মাত্র তৃণমূলের কর্মীরা তাঁকে বাধা দেন। গো ব্যাক স্লোগান তুলে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। পাল্টা বিজেপি কর্মীরা স্লোগান দিলে তৃণমূল কর্মীরা তাঁদের দিকে তেড়ে যান বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মাঝখানে ঢাল হয়ে পরিস্থিতির মোকাবিলা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ