
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): পবিত্র পুথান্ডু বা তামিল নববর্ষ উপলক্ষে তামিলনাড়ু-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তামিল ভাষাভাষীর মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক বার্তার মাধ্যমে তিনি এই শুভকামনা জানান।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, “পবিত্র পুথান্ডু উপলক্ষে বিশ্বজুড়ে বসবাসকারী আমার সকল তামিল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা।”
উল্লেখ্য, তামিল সৌর ক্যালেন্ডার অনুযায়ী ‘চিথিরাই’ মাসের প্রথম দিনটি নববর্ষ হিসেবে পালিত হয়। দিনটি আনন্দ, নতুন আশা এবং নতুন শুরুর প্রতীক। প্রথা অনুযায়ী, প্রতি বছর ১৪ এপ্রিল সমৃদ্ধি ও ঐতিহ্যের মেলবন্ধনে এই উৎসব উদযাপিত হয়। তামিল পঞ্জিকা অনুসারে, সংক্রান্তি যখন সূর্যোদয়ের পরবর্তী সময়ে পড়ে, তখনই পুথান্ডু পালনের রীতি। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা জাতীয় সংহতি ও ভ্রাতৃত্বের বার্তাকেই আরও একবার স্পষ্ট করে তুলল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত