
শ্রীনগর, ১৪ এপ্রিল (হি.স.) : শ্রীনগরের নওহাট্টা এলাকার চাঁদপোরায় গভীর রাতে অগ্নিকাণ্ডে অন্তত সাতটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
দমকল কর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই। কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য