
হুগলি , ১৪ এপ্রিল (হি.স.) : ড. ভীমরাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে গোঘাটের বেঙ্গাই চৌমাথায় তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের তৃণমূল প্রার্থী ডা. নির্মল মাঝি, অঞ্চল সভাপতি অমর পণ্ডিত, উপপ্রধান বাসুদেব মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতেই আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা তাঁর জীবনাদর্শ, সংবিধান রচনায় অবদান এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরেন।
বক্তারা বলেন, আম্বেদকর শুধু সংবিধান প্রণেতা নন, তিনি সামাজিক ন্যায় ও সমতার প্রতীক। তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই কর্মসূচিতে স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে দিনটি পালন করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA