
কোচবিহার, ১৪ এপ্রিল (হি.স.): হোম ভোটিং শুরু হল কোচবিহারে। মঙ্গলবার সকাল থেকেই কোচবিহার জেলার বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে প্রবীণ, বিশেষ ভাবে সক্ষমদের ভোট নিতে পৌঁছন নির্বাচন কমিশনের কর্মীরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৮৫ বছর বা বেশি বয়সের প্রবীণ নাগরিক ও ৪০ শতাংশের বেশি শারীরিক ভাবে প্রতিবন্ধকতা থাকা ভোটারদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করা হচ্ছে এ দিন। জানা গেছে, কোচবিহারে ৫ হাজার ৭২৫ জন ভোটারের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে। ভোটের কাজে কোথাও যাতে কোনও সমস্যা না হয় সে জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ