ভোটের মুখে কমিশনের কড়া নির্দেশ, হাওড়া থেকে বদলি হয়ে বেলডাঙা থানার দায়িত্বে আশুতোষ রাই
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): নির্বাচন চলাকালীন প্রশাসনিক রদবদলে আবারও সক্রিয় ভূমিকা নিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের নির্দেশে হাওড়া জেলা থেকে এক পুলিশ আধিকারিককে সরিয়ে মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ একটি পদের দায়িত্ব দেওয়া হল। রাজ্য পু
ভোটের মুখে কমিশনের কড়া নির্দেশ, হাওড়া থেকে বদলি হয়ে বেলডাঙা থানার দায়িত্বে আশুতোষ রাই


কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): নির্বাচন চলাকালীন প্রশাসনিক রদবদলে আবারও সক্রিয় ভূমিকা নিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের নির্দেশে হাওড়া জেলা থেকে এক পুলিশ আধিকারিককে সরিয়ে মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ একটি পদের দায়িত্ব দেওয়া হল।

রাজ্য পুলিশ সূত্রে খবর, হাওড়ায় ইন্সপেক্টর পদে কর্মরত পুলিশ অফিসার আশুতোষ রাইকে মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙা থানার ইন্সপেক্টর ইন চার্জ হিসেবে নিযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (আইন-শৃঙ্খলা) এবং সদর দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক স্বাক্ষরিত চিঠিতে এই বদলির নির্দেশ সবিস্তারে জানানো হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আশুতোষ রাইকে অত্যন্ত দ্রুত হাওড়া থেকে গিয়ে মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন পদে যোগ দিতে হবে। মঙ্গলবার রাত আটটার মধ্যেই তাঁকে দায়িত্ব বুঝে নেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি, যোগদানের পর সংশ্লিষ্ট বিভাগকেও তা দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশি স্তরে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande