মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে অংশ মিলিন্দ সোমানের
উজ্জয়িনী, ১৪ এপ্রিল (হি.স.) : জনপ্রিয় অভিনেতা মিলিন্দ সোমান উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভস্ম আরতিতে অংশ নিয়ে মহাকালের দর্শন করলেন। মঙ্গলবার ভোরে ব্রহ্মমুহূর্তে অনুষ্ঠিত ভস্ম আরতিতে উপস্থিত থেকে ভগবান শিবের আরাধনা করেন তিনি। ইন্দ
মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে অংশ মিলিন্দ সোমানের


উজ্জয়িনী, ১৪ এপ্রিল (হি.স.) : জনপ্রিয় অভিনেতা মিলিন্দ সোমান উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভস্ম আরতিতে অংশ নিয়ে মহাকালের দর্শন করলেন। মঙ্গলবার ভোরে ব্রহ্মমুহূর্তে অনুষ্ঠিত ভস্ম আরতিতে উপস্থিত থেকে ভগবান শিবের আরাধনা করেন তিনি। ইন্দোর থেকে উজ্জয়িনী পৌঁছে এই বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা।

মন্দির সূত্রে জানা গিয়েছে, সাধারণ ভক্তদের মতোই তিনি দর্শন ও পুজোয় অংশগ্রহণ করেন। ভস্ম আরতি মহাকালেশ্বর মন্দিরের এক অনন্য প্রথা, যেখানে চিতার ভস্ম দিয়ে শিবলিঙ্গের শৃঙ্গার করা হয়। এই বিরল আচার প্রত্যক্ষ করতে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত এখানে আসেন।

উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দির দেশের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এদিন ঐতিহ্যবাহী পোশাকে মিলিন্দ সোমানকে অত্যন্ত ভক্তিভরে পুজো করতে দেখা যায়। আরতির সময় তাঁর শান্ত ও একাগ্র উপস্থিতি নজর কেড়েছে উপস্থিত ভক্তদের। পরে তিনি জানান, এই অভিজ্ঞতা অত্যন্ত বিশেষ এবং তা ভাষায় প্রকাশ করা কঠিন। ভক্তদের একাংশ মনে করছেন, ব্যস্ত জীবনযাত্রার মধ্যেও আধ্যাত্মিকতার প্রতি এই টান অন্যদের অনুপ্রাণিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande