
পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল (হি.স.) : দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নির্বাচনী প্রচারে মঙ্গলবার পিংলায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলা বিধানসভার কাঁচাডিহা স্ট্যাক ইয়ার্ডের ময়দানে সভার করেন মমতা। মূলত পিংলার তৃণমূল প্রার্থী অজিত মাইতি ও সবংয়ের প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে এ দিন এই সভায় বক্তৃতা রাখেন মুখ্যমন্ত্রী। পিংলার সভা থেকে কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, দীর্ঘদিন কেন্দ্রে ছিলাম। সাংসদ ছিলাম। কিন্তু বিজেপির মতো নোংরা খেলা কাউকে খেলতে দেখিনি। তিনি বলেন, নয়ডা জ্বলছে। বুলডোজার চলছে উত্তর প্রদেশে। আর যোগীবাবু এখানে এসে ভাষণ দিচ্ছেন। কিন্তু বাংলায় বুলডোজার চলে না। বাংলা প্রণাম জানায়, সেলাম জানায়।
বুথ এজেন্ট প্রসঙ্গে মমতার বার্তা, তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না-পারে। রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বহু নাম। পিংলার সভা থেকে মমতা হুঁশিয়ারি, আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। নাম আমি তুলিয়ে ছাড়ব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ