প্রচারে না যাওয়ায় নন্দীগ্রামে যুবককে মার, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ
পূর্ব মেদিনীপুর, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপি-র প্রচারে অংশ না নেওয়ায় এক যুবককে প্রহারের অভিযোগে তৃণমূলের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। ঘটনার বিচার চেয়ে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তৃণমূল। আক্রান
শুভেন্দু অধিকারী


পূর্ব মেদিনীপুর, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপি-র প্রচারে অংশ না নেওয়ায় এক যুবককে প্রহারের অভিযোগে তৃণমূলের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। ঘটনার বিচার চেয়ে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তৃণমূল।

আক্রান্ত ওই যুবকের নাম অমর কর (৩২)। অভিযোগ, সোমবার সকালে নন্দীগ্রাম ১ ব্লকের সোনাচূড়া অঞ্চলের সাউদখালির মনসা বাজারে তাঁকে মারধর করা হয়। এরপরেই গুরুতর জখম অবস্থায় স্থানীয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অমরকে।

জানা গেছে, নির্বাচন ঘোষণার পর অমর কর দুই দফায় দলদবদল করেন। শুরুতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পরিবারের লোকজনের দাবি, চাপ সৃষ্টি করে তাঁকে বিজেপিতে যোগদান করতে বাধ্য করানো হলেও তিনি তাদের প্রচার কর্মসূচি এড়িয়ে চলছিলেন।

রবিবার শুভেন্দু অধিকারীর প্রচারে যেতে বলা হলেও তিনি যাননি। তাই এদিন সকালে বাজারে একা পেয়ে তাঁকে ধরে মারধর করে বিজেপির লোকজন। দুপুর নাগাদ খবর পেয়ে গিয়ে বাড়ির লোকজন গিয়ে আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অমরের বাবা রতন কুমার করের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande