আম্বেদকরের মতাদর্শের প্রাসঙ্গিকতা আজও অক্ষুন্ন রয়েছে : নিতিন নবীন
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মঙ্গলবার ভারতীয় সংবিধানের প্রণেতা ভারতরত্ন বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানান। নিতিন বলেন, আম্বেদকরের মতাদর্শের প্রাসঙ্গিকতা আজও অক্ষুন্ন রয়েছে। নিতিন বলেন, আমি ভারতী
নিতিন নবীন


নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মঙ্গলবার ভারতীয় সংবিধানের প্রণেতা ভারতরত্ন বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানান। নিতিন বলেন, আম্বেদকরের মতাদর্শের প্রাসঙ্গিকতা আজও অক্ষুন্ন রয়েছে। নিতিন বলেন, আমি ভারতীয় সংবিধানের স্থপতি বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তিনি যেভাবে সমাজে সংস্কার, শিক্ষা এবং সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার কথা কল্পনা করেছিলেন, এখন প্রধানমন্ত্রী মোদী একই চেতনায় ভারতের পুনর্গঠনে কাজ করছেন; নিঃসন্দেহে, আম্বেদকরের আদর্শের প্রাসঙ্গিকতা আজও অটুট আছে। উল্লেখ্য, দেশজুড়ে মঙ্গলবার যথোচিত মর্যাদায় আম্বেদকর জয়ন্তী পালিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande