“যুবকদের স্বপ্ন পূরণ হবে নিজের মাটিতেই”, আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর
কলকাতা, ১৪ এপ্রিল(হি.স.): “এমন এক পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে যেখানে যুবকদের স্বপ্ন পূরণ হবে নিজের মাটিতেই।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক সংলাপে অংশগ্রহণকারী কর্মীদের সঙ্গে কথোপকথনে এ কথা বলেন। রাজ্য বিজেপি-র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জা
“যুবকদের স্বপ্ন পূরণ হবে নিজের মাটিতেই”, আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর


কলকাতা, ১৪ এপ্রিল(হি.স.): “এমন এক পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে যেখানে যুবকদের স্বপ্ন পূরণ হবে নিজের মাটিতেই।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক সংলাপে অংশগ্রহণকারী কর্মীদের সঙ্গে কথোপকথনে এ কথা বলেন।

রাজ্য বিজেপি-র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, “যুব সমাজের প্রসঙ্গে তিনি বলেন, বাংলার বহু যুবক আজ নিজের রাজ্য ছেড়ে অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছে, যা অত্যন্ত কষ্টের বিষয়। কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলার কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না, শ্রমিকরা শোষণের শিকার হচ্ছেন এবং সাধারণ মানুষ দুর্নীতি ও সিন্ডিকেটের চাপে ভুগছেন। তিনি এই পরিস্থিতির পরিবর্তনের জন্য সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, দেশের যেসব রাজ্যে বিজেপির সরকার রয়েছে সেখানে উন্নয়ন, স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত হয়েছে। বাংলার মানুষও সেই পরিবর্তনের অংশ হতে পারে এবং সেই শক্তি তাদের মধ্যেই রয়েছে।

প্রধানমন্ত্রী বাংলার মা-বোনেদের নিরাপত্তা ও সম্মানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, একজন মা যেন নিশ্চিন্তে তাঁর কন্যাকে বড় করতে পারেন, একজন বোন যেন ভয় ছাড়াই বাইরে বেরোতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব।

প্রধানমন্ত্রী কর্মীদের উদ্দেশে বলেন, বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে। তাঁর বক্তব্যে ছিল কৌশল, দিকনির্দেশনা এবং এক প্রবল অনুপ্রেরণা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande